Showing posts with label আনমনা।. Show all posts
Showing posts with label আনমনা।. Show all posts

Thursday, November 29, 2012

রজব আলীর ইতিবৃত্ত



রজব আলীর পূর্ব ইতিহাস সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। দীর্ঘ কাঁচাপাকা চুলের বয়স কত, তাও এখনো আমাদের কাছে একটা রহস্য। হুদা লেনের একপাশে রজব জুতো পালিশের জন্য বসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কাঠের পিড়িতে সারাদিন বসে থেকে সে শুধু জুতো পরিস্কার করে, নাকি আর কিছু ভাবে, সেটা দেখার সময় পাড়ার নেড়ি কুকুরটা ছাড়া আর কারো আছে বলে মনে হয় না। হুদা লেনের লোকজন কেবল জানে, রজব আলী নামে একজন মুচি আছে, যাকে একপাটি ছেড়া ময়লা ছাল ওঠা জুতো দিলেও তা চমৎকারভাবে সারিয়ে তুলবে।

Friday, November 25, 2011

হয়ে যাই আনমনা এক অতিথি পাখি

কাউকে যখন শুনি দেশের ভেতর কোথাও গিয়ে ঘুরে এসেছে, তখন খুব হিংসে হয়।


এই ব্যস্ত শহরের সবচাইতে অলস মানুষের মত নির্জীব হয়ে থাকার মাঝেই মনে হয় আমি সবচে' বেশি আনন্দ পাই। আবার একলা ঘরে বসে বসে এক সময় খুব হাঁপিয়ে উঠি। মনে হয়, ঘুরে আসলে মন্দ হত না।




Wednesday, November 16, 2011

টুকরো টুকরো কথা...|| পোকিমন স্যান্ডউইচ



কিভাবে বানানো জানি না, দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে...:)

খাবার যদি এমন করে সাজানো থাকে তাহলে মজাই লাগে, তাই না?

রাত ২ টা। ক্ষুধা লেগেছে...ফ্রিজে হানা দিয়ে আসি...:)

ততক্ষণে নিচের লিঙ্কের লোভনীয় খাবারগুলোর রেসিপি দেখতে থাকুন।

Chicken Recipes | punchfork.com


এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যাবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।

Sunday, August 22, 2010

আজ আমার মন ভালো নেই।





মনটা অনেক খারাপ।

অনেক বেশি খারাপ। কিছুই ভালো লাগছেনা। আমার নিয়তি আমি জানি, কিন্তু সেই নিয়তিকে আমি বদলাতে পারছি না।হাজারবার...বারেবার আমার সেই একই ভুল হচ্ছে। জীবনটা খুব একঘেয়ে লাগে এখন।

ক্লাস নেই...পরীক্ষা শেষ হলো মাত্র। মজার বিষয়, পরীক্ষা দিয়েই আমার আর কিছু করবার থাকে না...বাসায় খুব একা লাগে। ঘুম কে মনে হয় একটা ওষূধের মতো...খারাপ লাগলেই ঘুমিয়ে পরি। আবার, কখন শত চেষ্টায়ও ঘুম আসছে না।

আগুনের গানটা শুনছি। ওই যে...'আমার স্বপ্নগুলো কেনো এমন স্বপ্ন হয়...'। গানটা মনে হয় এই সময় শুনবো বলেই পিসি'তে রাখা।

বাইরে নৈশপ্রহরীর বাঁশির আওয়াজ। মাঝে মাঝে ইচ্ছে করে অদের মতো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। মাঝরাতে ঘুরতে তো ভালই লাগার কথা...তাই না?

কিছুক্ষন আগে ভাবছিলাম 'আচ্ছা, কাজ না থাকলে এতো একঘেয়েমি লাগে কেন?' মনে হয় যেন হাজার বছর ধরে আলস্যের বীজ বপন করে যাচ্ছি শরীরের প্রতিটি কোনায়...হয়তো ভালোবেসে,হয়তো ঘৃণা নিয়ে...অলস শরীর খেয়ে ফেলছে মাথার রসালো মগজ...'

স্যরি। একা থাকতে থাকতে মাথা একটু ওলট-পালট হয়ে গেছে। কি আর করবো...দিন দিন আমি শয়তানের কারখানার শ্রমিক হয়ে যাচ্ছি...

মিনারের 'ক্রোধ' শুনছি। গানটা মনোযগ দিয়ে শুনতে হবে। আজকের মতো এখানেই ইতি।

আবোল-তাবোল লেখা না পড়ার জন্য অনেক ধন্যবাদ !


আলবিদা ! 


ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...