Showing posts with label ভুগোল. Show all posts
Showing posts with label ভুগোল. Show all posts

Wednesday, November 30, 2011

গুগলের ভূগোল-৩ || প্যানোরামিও


 গুগলের অনেক রকম ওয়েব বেজড্‌ কাজ আছে যেগুলো দেখে অবাক হতে হয়। এই যেমন গুগল আর্থ- অসাধারণ একটা ব্যাপার, ঘরে বসেই আপনি আপনার অবস্থান সম্পর্কে জেনে যেতে পারেন এক নিমিষেই।স্যাটেলাইট থেকে তোলা ছবিগুলোর সুপার ইম্পসিশনের মাধ্যমে পৃথিবীর যেকোন স্থানের ত্রিমাত্রিক ছবি দেখা যায় যেকোন সময়। গুগল আর্থ প্রো ব্যবহার করেছেন কেউ? করলেই বুঝতে পারবেন।

আজকে গুগল আর্থ নিয়ে কিছু লিখতে বসি নাই, আমার ধারণা অনেকেই গুগল আর্থ নিয়ে মোটামুটি ধারণা রাখে। আজকে আমি এইরকম আরকটা জিনিষ নিয়ে কথা বলব।তার আগে কিছু বিষয় নিয়ে ধারণা দেয়াটা জরুরী।

কোন একটা জায়গার ভৌগোলিক অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় ডেটা যদি কোন মাধ্যম, যেমন গুগল আর্থের ছবির সাথে যুক্ত করে দেয়া হয়, তাহলে তাকে বলা হয় "Geographical Metadata". এর জন্যই গুগল আর্থ ঘাটলেই আমরা উত্তরার সেক্টর দশের যেমন হদিস পাই, তেমনি নিউ ইয়র্কের কয়টা জায়গায় ম্যাকডোনাল্ডস্‌ এর শাখা আছে তা জানতে পারি। 

প্রশ্ন হচ্ছে, এরকম geographical metadata আর কে ব্যবহার করতে পারে?



Friday, November 25, 2011

হয়ে যাই আনমনা এক অতিথি পাখি

কাউকে যখন শুনি দেশের ভেতর কোথাও গিয়ে ঘুরে এসেছে, তখন খুব হিংসে হয়।


এই ব্যস্ত শহরের সবচাইতে অলস মানুষের মত নির্জীব হয়ে থাকার মাঝেই মনে হয় আমি সবচে' বেশি আনন্দ পাই। আবার একলা ঘরে বসে বসে এক সময় খুব হাঁপিয়ে উঠি। মনে হয়, ঘুরে আসলে মন্দ হত না।




Saturday, November 19, 2011

পর্বতশৃঙ্গ থেকে গভীর খাদ।

 পৃথিবীর উপরে থেকে নিচ পর্যন্ত কি আছে?

ছোটবেলায় শুনতাম পৃথিবীর এক মাথায় মাটিতে গর্ত খুড়লে অন্য মাথা দিয়ে বের হওয়া যাবে। এটা নিয়ে তখন অনেক চিন্তা করেছি ঠিকই, স্যারকে প্রশ্ন করে স্যারদের ঝাড়িও খেয়েছি। আসলে মাটির নিচে কি আছে, কিংবা পুরো আকাশ জুড়ে মেঘের খেলা নিয়ে অনেক কৌতুহল ছিল।


ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...