Showing posts with label ইন্টারনেট. Show all posts
Showing posts with label ইন্টারনেট. Show all posts

Wednesday, November 30, 2011

গুগলের ভূগোল-৩ || প্যানোরামিও


 গুগলের অনেক রকম ওয়েব বেজড্‌ কাজ আছে যেগুলো দেখে অবাক হতে হয়। এই যেমন গুগল আর্থ- অসাধারণ একটা ব্যাপার, ঘরে বসেই আপনি আপনার অবস্থান সম্পর্কে জেনে যেতে পারেন এক নিমিষেই।স্যাটেলাইট থেকে তোলা ছবিগুলোর সুপার ইম্পসিশনের মাধ্যমে পৃথিবীর যেকোন স্থানের ত্রিমাত্রিক ছবি দেখা যায় যেকোন সময়। গুগল আর্থ প্রো ব্যবহার করেছেন কেউ? করলেই বুঝতে পারবেন।

আজকে গুগল আর্থ নিয়ে কিছু লিখতে বসি নাই, আমার ধারণা অনেকেই গুগল আর্থ নিয়ে মোটামুটি ধারণা রাখে। আজকে আমি এইরকম আরকটা জিনিষ নিয়ে কথা বলব।তার আগে কিছু বিষয় নিয়ে ধারণা দেয়াটা জরুরী।

কোন একটা জায়গার ভৌগোলিক অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় ডেটা যদি কোন মাধ্যম, যেমন গুগল আর্থের ছবির সাথে যুক্ত করে দেয়া হয়, তাহলে তাকে বলা হয় "Geographical Metadata". এর জন্যই গুগল আর্থ ঘাটলেই আমরা উত্তরার সেক্টর দশের যেমন হদিস পাই, তেমনি নিউ ইয়র্কের কয়টা জায়গায় ম্যাকডোনাল্ডস্‌ এর শাখা আছে তা জানতে পারি। 

প্রশ্ন হচ্ছে, এরকম geographical metadata আর কে ব্যবহার করতে পারে?



Monday, November 28, 2011

ইউটিউবে খোঁড়াখুঁড়ি !


ইউটিউবের একটা নিজস্ব ব্লগ আছে এটা হয়ত অনেকেই জানেন। অনেকে নাও জানতে পারেন। এই খানে লিঙ্ক টাতে গিয়ে ব্লগটা ফলো করে অনেক কিছুই জানতে পারা যাবে। এখানে আসলে ওদের বিভিন্ন প্রমশোন, রিভিউ, ভিডিও অব দ্য মানথ্‌- এগুলোই দেয়া হয়, আমার কাছে খুব বেশি একটা গুরুত্বপূর্ন মনে হয় নি। খালি একটা পোস্টে গিয়েই আটকে গেলাম।

Friday, November 25, 2011

গুগল এর ভূগোল !

আপনি কি জানেন প্রতি চারজন ছাত্রের মধ্যে তিনজন গুগল থেকে নিজের প্রয়োজনীয় সঠিক তথ্য যাচাই করে বের করতে পারে না?

যখন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট করার জন্য গুগলে হন্যে হয়ে সার্চ করেন, তখন সঠিক জায়গায় সার্চ করছেন কিনা, সেটা নিয়ে অনেক সময় দ্বিধায় পড়তে হয়। সঠিক তথ্য সঠিক সময়ে সুনির্দিষ্ট যাচাই-বাছাই করে যোগ করতে পারলেই কিন্তু আপনার কাজটি সুন্দর ও সার্থক হবে।আজকে এই সম্পর্কে কিছু তথ্য ও ট্রিকস্‌ দেব।

ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...