Showing posts with label এক স্টেশন মাস্টারের গল্প. Show all posts
Showing posts with label এক স্টেশন মাস্টারের গল্প. Show all posts

Wednesday, October 6, 2010

...এক স্টেশন মাস্টারের গল্প।

রাত দশটা বাজে। । সকাল বেলা ভোর পাঁচটায় আন্তঃনগর আসবে। তার আগে আজ রাতে আর কোন ট্রেন নেই। চাদরটা যে কোথায় রখেছেন তা ভাবতে ভাবতেই রফিক সাহেব অনুধাবন করলেন যে তার চশমাটা কোথায় রেখেছেন তা ভুলে গেছেন।আজকাল চশমাটা না থাকলে তার বড় সমস্যা হয়।

জোলেখা বেগম বেচে থাকলে তার হয়তো এই সমস্যাটা হতো না। তিনি নিশ্চই চশমার সুতাটা বেধে দিতেন। স্বামীর কষ্ট মনে হয় এই মহিলাই বোধহয় সবচেয়ে বেশি অনুধাবন করতেন। বেঁচে থাকতে যত কষ্টই হোক না কেন তার দুপুরের খাবার ষ্টেশনে পৌছে যেত। যেদিন জোলেখা মারা গেলো সেদিন থেকে আজ পর্যন্ত কেউ তাকে দুপুরের খাবার খাওয়াতে পারে নাই।

ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...