Wednesday, September 13, 2023

ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অনেক ঘুমকাতুরে। ঘুমাতেও পারি। ঘুমের ঘোরে নাকও ডাকতে পারি।

একটা কথা বলার পর সে রেগে গেলো। মনে ঝড় বইলে এমনই হয়। হুট করে সবাই রেগে যায়। আমাকে দেখলে তো সবারই রাগতে ইচ্ছে করে। অনেকক্ষণ ধরে, কিংবা বলতে পারো দুই দিন ধরে আমার মনটা অনেক অস্থির। এমনিতেই, হয়তো অনেক ঘুম পাচ্ছে তাই।

আমার কাছে ঘুম একটা মৌলিক অধিকার। প্রথম মৌলিক অধিকারের সাথে সে ফার্স্ট পজিশন নিয়ে বসে আছে। ঘুমাধিকার নিয়ে আমি অনেক সময় তর্কে যেতেও পারি।

আমার আসলে ঘুমের ঘোরে অনেক কিছু ভাবতে ভালো লাগে। এখনটা যেমন হচ্ছে। মনে হচ্ছে টানা সাত দিন ঘুমাই নাই। খুব একটা তাড়া আছে, সেই তাড়া নিয়ে আমি সমগ্র ঢাকাবাসীর সাথে ট্রাফিক জ্যামে আটকে আছি। কিছু করতে পারছি না, আবার কিসের একটা তাড়া। ঘুমের তাড়া হয়ত...

একটা সময় সবার সব কিছুতেই একটা দায়বদ্ধতা ছিল। ভালবাসার দায়, সম্মানের দায়, বোঝার দায়, না বোঝার দায়, সম্পর্কের দায়। এগুলো সব মরে যাচ্ছে। দায়বদ্ধতা এখন কর্পোরেট। দায় এখন পকেট ভারী রাখার, নতুন গাড়ি চড়ার, ছুটিতে মালদ্বীপে যাবার। আমার আছে ঘুমের দায়। একফোটা ঘুমের কমতি হলে হুলুস্থুল বেধে যায়। 

শেষবার যখন এভাবে জেগে জেগে লিখি, তখন অনেক ইচ্ছে ছিল লিখবার। এখন সেটা মরে গেছে কিছুটা দায়িত্বের চাপে, কিছুটা অযোগ্যতার অনুধাবনে। মাঝে মাঝে মনে হত, বাঁড়া কি যা তা লিখছি! এগুলো লিখে কিছু হবে না। তারচে' ঘুমাই।

আমার একটা ঘুমের গল্প আছে। সবাইকে বোকা মনে বলি। গল্পটা শুনে দেখি কে কি ভাবে। সামনে কেউ বলে না। পিছনে বলে। ওটাই এখন চলছে। বাঙালীর মজা গদিতে আর স।মালোচনায়। সে মনে করে কায়ক্লেশে সংসার না চালাতে চাইলে এখন পুজিবাদি হও, মজলিশে টাকার গল্প আর দরকারী তেল ঢালো। জীবন বদলে যাবে। আমি পারি নাহ্‌। আমার আসে কেবল ঘুম।

রাত অনেক হচ্ছে। ও ঘুমাচ্ছে। আমি ভাবছি  এ ঘুমের ঘোরটা অনেক আলাদা। নেশাতুর না, কিন্তু ঘোলাটে। খেলাটা এখানেই।



এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যাবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।

Saturday, December 18, 2021

ছুঁয়ে দিলে মন আজো আজীবন,হৃদয় সপেছি তোমায়

যখন বুকের ভেতর প্রজাপতি উড়ে বেড়ায়… তখন তোমার মনে কার মুখ খেলা করে?

উত্তর অনেক কঠিন। রুথলেস। সহজ নয়। মাঝে মাঝে যখন তোমার জন্য মনটা কাঁদে, তখনো মনের মাঝে প্রজাপতি ভর করে, ডানা ঝাপ্টায় ইচ্ছের পালে হাওয়া দিয়ে।

মানুষের চিন্তা কি অসীম? নশ্বর? নয়ত। অথবা হলেও বা তাতে কি এসে যায়। সে নিজে কতটুকু বোঝে, আর কতটুকুই বা বোঝাতে পারে।

যখন তুমি মনের মধ্যে এসে চুপ করে বসে থাক, তখন তুমি কেন আসো? সেটা কি কখনো বুঝতে পারব? তুমি তো আমার মতন সভ্যতার কৃতদাস নও। ক্রীড়নক নও। তবু কেন তুমি আমায় এত কৃপা করলে?

এ সময় বড় অদ্ভুত। রক্তের ঋণ কেবলই বোঝা, চোখ কেবল লোভাতুর, এখানে পড়ে থাকে চোখের নোনাজল নর্দমার পুতিগন্ধময় করুণার ভীড়ে।







এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যাবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।

Sunday, February 21, 2016

কেন আমরা কথা বেশি বলি? ( কিংবা স্বল্পভাষী হবার উপায়)


ভ্যাজর ভ্যাজরের একটা সীমা আছে!

কিংবা বলা চলে আপনি বেশিক্ষণ ভ্যাজর ভ্যাজর করতে পারবেন না।

কিন্তু এর সীমা কোনটা? পাশের বাড়ির বুড়ো বাড়িওয়ালা যখন বকবে, সেটা আপনার কথা বলার সময়ের চাইতে বেশি হতেও পারে, নয় কি? কিংবা আপনিও মাঝে মাঝে একটু বেশিই...

Sunday, February 14, 2016

কা-কথা

"কাক"

কেমন লাগে দেখতে? দেখা যায় আজকাল?

Friday, August 16, 2013

মুভি রিভিউঃ Donnie Brasco (1997)






মাইক নিউয়েল (Mike Newell) এর শেষ ছবি দেখেছি প্রিন্স অফ পার্সিয়া। Jake Gyllenhaal আর Gemma Arterton এর অভিনয়টার জন্যই হোক, আর অরিজিনাল প্লটের জন্যই হোক না কেন, ছবিটা খারাপ লাগে নাই, আমি বলব, বিনোদনমূলক ছবি। আরেকটা ছবি হল হ্যারি পটার সিরিজের চতুর্থ মুভিঃ গবলেট অব ফায়ার, যেটার বই আগে থেকে পড়ে ফেলার কারণে স্বভাবতই অতটা ভাল করে দেখিনি, তবে অভিনয়ের জোরে ছবিটা ভাল মার্ক পেতে পারে।


তবে নিউয়েলের সবচেয়ে ভালো লাগল যেই মুভিটা দেখে, সেটা যেকারো কাছেই ভালো লাগার মতন ছবি, অন্তত যারা মাফিয়া জনরার মুভি দেখতে ভালবাসেন। ছবির কাস্টিং এর দিকে তাকালে বোঝা যাবে, যোগ্য লোকজন খুঁজে বের করেছিলেন ভদ্রলোক।

Wednesday, April 3, 2013

আকাশের তারাগুলিঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (প্রথম অংশ)

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (জুন ২৭, ১৮৩৮- এপ্রিল ৮, ১৮৯৪) বাংলা সাহিত্যের যে কজন দিকপাল রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন। বলা হয়ে থাকে, বাংলা গদ্যসাহিত্য তাঁর হাত ধরেই প্রাণলাভ করে।  তাঁকে সার্থক আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তার কর্মে এবং অসামান্য লেখনীর পারদর্শিতায় বাংলা গদ্যসাহিত্য আজ এতদূর পথ পেরিয়ে আসতে পেরেছে।

Monday, February 25, 2013

তোমাকে দেখতে বড় সাধ হয়


তার ছেড়া জামার ভাঁজে রেখে দেয়া একটি চিঠি,
তাতে লেখা, 'তোমাকে দেখতে বড় সাধ হয়'।

একটাবার এসে দেখে যাও,
শুকনো পাতার মতন ঝড়ে পড়ছে বিশ্বাস
যদি তুমি না আস,
এ বিশ্বাস টুকু হারিয়ে যাবে।'

চিঠিতে আরো লেখা ছিল,
'আমার মনের গভীর ছুয়েছিলে সেই কতকাল আগে,
কতটা পথ পেরুলাম তারপর,
কত রাজপথ, অস্পষ্ট ধুলোমাখা শহর...।

তবু তুমি গান হয়ে ভেসে আস,
কোন এক বৃষ্টিমাখা আদ্র সন্ধ্যায়।
অথবা চায়ের কাঁপে, বাবার কথায়,
ছেলেটা কবে ফিরবে বউমা?

'আজ তোমায় পড়ছে মনে
তোমাকে দেখতে বড় সাধ হয়'




এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যাবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।

Saturday, January 12, 2013

স্পিকার কেনার খুঁটিনাটি

সেদিন টিউশনি করে দুইমাসের টাকা একত্রে হাতে পাবার পর মনে হল এবার একটা স্পিকার কিনব, পুরোনটা দিয়ে আর কিছুদিন পরেই ধোয়া বের হবে (প্রায় ১২ বছর যাবৎ স্পিকার বদলানো হয় নাই)। বাজারে গিয়ে স্পিকার কিনতে গেলাম, এবং সেই মুহুর্তে আমি একটা জিনিষ আবিষ্কার করলাম, আমি স্পিকার কিনতে আসলাম, কিন্তু স্পিকার সম্পর্কে তেমন কিছু জানি না।

যাই হোক, আমার ছোট ভাই সহ মোটামুটি মানের একটা স্পিকার কিনলাম এবং বাসায় এসে ঘাটাঘাটি শুরু করলাম। অল্প কিছুক্ষণ পড়াশোনা করার পর (বেশিক্ষণ আজকাল মন বসে না) যা বের হল, তা অনেকটা এইরকমঃ

Tuesday, January 1, 2013

নববর্ষ ও বিরহবিলাস

অনেক ভুতুড়ে কিংবা রোমান্টিক সিনেমায় রাস্তার এপারে দাঁড়িয়ে ওপারে তাকিয়ে থাকলে কাউকে না কাউকে দেখা যায়, আবছায়া বা স্পষ্ট, যেটাই হোক না কেন। আমি মাঝে মাঝে ঠিক এভাবে নাবিস্কোর দিক থেকে ওপাশে তাকিয়ে থাকি। মাঝে মাঝে হয়ত কাউকে খুঁজি, কিন্তু কখনো কিছু দেখতে পাইনি। সম্ভাবনা অতি ক্ষীণ, ভৌতিক জিনিষপত্র আমার মতন ভুতের কাছাকাছি ভীড়বে না।

Sunday, December 23, 2012

আইরিনের পরিচিত হাত

একটা হাত যখন আলোতে পড়ে তখন দেখতে খুব ভালো লাগত। একটা পরিচিত হাত। আইরিনের পরিচিত হাত। আলোয় মাখামাখি হাতে সে কলমের আকিবুকি কাটতো। হাতের আঙ্গুলগুলো ভালো করে দেখত, আঙুলের ফাকে ফাকে নিজের আঙ্গুল ঢোকাত।

Thursday, November 29, 2012

রজব আলীর ইতিবৃত্ত



রজব আলীর পূর্ব ইতিহাস সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। দীর্ঘ কাঁচাপাকা চুলের বয়স কত, তাও এখনো আমাদের কাছে একটা রহস্য। হুদা লেনের একপাশে রজব জুতো পালিশের জন্য বসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কাঠের পিড়িতে সারাদিন বসে থেকে সে শুধু জুতো পরিস্কার করে, নাকি আর কিছু ভাবে, সেটা দেখার সময় পাড়ার নেড়ি কুকুরটা ছাড়া আর কারো আছে বলে মনে হয় না। হুদা লেনের লোকজন কেবল জানে, রজব আলী নামে একজন মুচি আছে, যাকে একপাটি ছেড়া ময়লা ছাল ওঠা জুতো দিলেও তা চমৎকারভাবে সারিয়ে তুলবে।

Saturday, September 22, 2012

Algae fuel : Next Generation Biofuel




Biodiesel is usually made by combining methanol and lye with vegetable oil, animal fat, or recycled cooking grease. It can be blended with ordinary diesel to reduce vehicle emissions or used in its pure form. And it can even be transformed into a kerosene-like jet fuel. Unfortunately, the world doesn't currently have enough vegetable oil or old grease to make sizable quantities of biodiesel. Even if the United States were to devote its entire annual crop of soybeans to producing biodiesel, it would barely make a dent. But no nation would ever do that, because food production is still the No. 1 use for soybean oil. Algae, on the other hand, need not present such a conflict.
Algae fuel might be an alternative to fossil fuel and uses algae as its source of natural deposits. Several companies and government agencies are funding efforts to reduce capital and operating costs and make algae fuel production commercially viable. Harvested algae, like fossil fuel, release CO2 when burnt but unlike fossil fuel the CO2 is taken out of the atmosphere by the growing algae.

Sunday, July 1, 2012

হিজিবিজি আর হিজিবিজি।

(সমতল থেকে এক বন্ধু কোথায় যেন চলে যাচ্ছে। আমি তার কাছে গেলাম। )

বন্ধু , তোমার লক্ষ্য কোথায়?
- ওই পাহাড়ের চূড়া।

সেখানে যাবে কিভাবে?
-কেন? পথ তো গেছে সেদিক দিয়েই...পথ ধরেই যাব।

পথে যে অনেক কাঁটা?
-কাটা তুলে নেব।

তাতে তো তোমার দেরী হবে, যেতে পারবে কি অতটা পথ?
-তা তো হবেই, দেরী হবে। তবে পথ তো চেনা।

পথের বাঁকের মায়াগুলো কাটাতে পারবে? আমাদেরকে ভুলতে পারবে?
-নাহ্‌ , তোমাদেরকে ভুলি কি করে? তোমরা তো আমার আপনজন।

তাতে তোমার পাহাড়ের বুকে ওঠার আরো দেরী হবে, পথের বোঝা আরো ভারী হবে...
-হয় হোক। তাতে যা পাব, সেটাই ঢের ভালো হবে।

আমাদেরকে ভুলে যাবে?
-কক্ষনো না!

(পাশে ফিরে দেখি, একজন ফিরে আসছে। হাতে-পায়ে ক্ষত। মুখে প্রশান্তির ছায়া, কিন্তু চেহারায় হালকা বিষণ্ণতার ছায়া।)

তুমি তো জয় করে ফেললে হে!
-(হেসে) ...তা বলতে পারো।

এখন তো তোমার অনেক আশা ফুরোল...
-ফুরোয়নি, আরো বেড়েছে। জমা হয়েছে অনেক।

মায়ের কথা মনে পড়ে?
-খুব।

বাবার কথা?
-জানো, কেন যেন মনে হচ্ছে বাবাকে এখন দেখলে চিনব না...।

ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব...
-আর বোল না ভাই, কান্না পাচ্ছে খুব।

কেন? এখন তোমার নজর নেবে সবাই, সবাই তোমাকে ভালোবাসবে, খ্যাতি ছড়িয়ে পড়বে, তুমি স্বনামধন্য হবে। জনে জনে তোমার নাম ধরে বলবে- "এই সেই মানবসন্তান, যে নিজের ভালোবাসাকে তুচ্ছ  মনে করে, জগতের মায়া ছেড়ে ওই চূড়ায় ওঠার জন্য গিয়েছিল। এখন তোমার অনেক শুভাকাঙ্ক্ষী, তুমি সফল, তোমার জীবন ধন্য!
-এই কষ্টের পরিণাম কি জানো? ভালোবাসাহীন একাকীত্বের জীবন। এখন আমি একা। শুধুই একা।




(সে আস্তে আস্তে এগিয়ে যায় সমতলে। সকলে তাকে দেখে আনন্দে মেতে ওঠে, উল্লাস করে। কিন্তু তার বিষণ্ণ চাহুনি আমার চোখে লেগে লেগে থাকে। বড্ড করুণ সে চাহুনি, বড্ড কালচে আর অভিমানী। )






এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যাবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।

Wednesday, June 27, 2012

ক্যাম্পাস || সকাল থেকে দুপুর আর একজন নাফিসের গল্প

সকালবেলা বাইরে থাকা একসারি চায়ের দোকান থেকে ভার্সিটিটাকে দেখতে খারাপ লাগে না। আমি মাঝে মাঝে বসে বসে হারুন মামার দোকানে চা খাই আর ভার্সিটিকে ভালো করে দেখি। চার বছর আগে যেমনটা দেখতাম, এখনো তেমনটাই আছে, তেমন একটা বদলায় নি। তবে বদলাচ্ছে কোথাও, কোথাও একটা সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে ঠিকই। সেটা খুজতে হবে...উত্তর হয়ত আছে আমাদের সামনেই।

Friday, June 8, 2012

জীবন

ভেঙ্গে গেছে খেলাঘর,
অবসরে চলে গেছে কৈশোর ।
প্রতিদিন ছুটির তাগাদা দিয়ে যাচ্ছে যৌবন ।
স্বপ্নগুলো সিগারেটের ধোঁয়ার সাথে
কোথায় যেন মিলিয়ে যাচ্ছে ।
ভালোবাসার রঙ হয়ে গেছে ধূসর ।
আর আমি নিয়ত ব্যস্ত শুধু আমাকে নিয়েই ।
আমাকে নিয়েই কী ?
কই এত আমি নই !
আমার মাঝে ঢুকে গেছে কতজন,
ভোর হতে সুখ কুড়িয়ে এনে তাদের দেই,
এই হলো জীবন, এক চিরন্তন নাট্যশালা,
বিরতিহীন নাটক !
অভিনেতার মৃত্যু যেখানে সম্ভব,
কিন্তু নাটক শেষ হবার নয়, কোনদিন নয় !!!





এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যাবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।

Saturday, June 2, 2012

টুসকি ও তারা দুইজন

'আচ্ছা, ধর, আমরা সবাই মিলে যদি গর্জ্যেস ম্যলিসের জন্মদিন পালন করি, তবে কেমন হয়?'

নাবিলের এই প্রশ্ন শুনে বিষম খেলাম।'গর্জিয়াস মালিশ!! সেইটা আবার কি?'

নাবিল আমার কথা শুনে ভ্রু কূঁচকাল।' ধুর ব্যাটা মালিশ বলছিস ক্যানো? ম্যলিস্‌ ম্যলিস্‌-গর্জেস্‌ ম্যলিস! ফ্রান্সের বিখ্যাত ১০ জন ফিল্ম ডিরেক্টরদের একজন। হুগো দেখিস নি বুঝি?'

সকালে ক্যান্টিনে খেতে বসেছিলাম। এত্ত জ্যাম ঠেলে যখন ভার্সিটি পৌছাই তখন খিদের চোটে মাথায় কিছু থাকে না। এমনিতেই ক্ষুধায় কাতর, তার উপর নাবিলের হঠাৎ প্রশ্নে বিষম খেলাম।

নাবিল আমার সামনের চেয়ারটা ঠেলে বসল। ' শোন। ধর আজকে তুই এমন একটা কাজ করলি, যেটার কথা আজ থেকে ৯০ বছর পরও লোকে স্মরণ করছে। তখন তোর কি মনে হবে?'

Thursday, May 31, 2012

শহুরে কথকতা-২: "ওস্তাদ, নামবার আচ্ছে!"

বলাকা বাসের হেলপারের প্রচলিত কথাগুলো আয়ত্ত করাটা সহজ নয়। আমি আজ পর্যন্ত একটাও ভাল করে বলতে পারি নাই।তবে নামার সময় একটা অদ্ভুত ডাক চলে আসে, সেটা পুরোন ঢাকার অচেনা সুর হতে পারে। হেলপাররাও মাঝে মাঝে বলে থাকে। ডায়লগটা হলো, " ওস্তাদ, নামবার আচ্ছে!!"

Tuesday, May 29, 2012

শহুরে কথকতা-১: বন্ধু, কি কব তোমার তরে?

যখন বাসে উঠি, তখন সবসময় একটা কথাই মনে হয়, " আজ রাস্তায় কি হবে? "



রাস্তাগুলো মানুষের আর্তনাদে মুখর থাকে সেই সকাল থেকেই। কাজেই আমার আলাদা করে তেমন কিছু খোজা লাগে না। এই শত মানুষের হর্ষ- বিষাদ, আনন্দ-যন্ত্রণাগুলোকে আমি মনের মাঝে অল্প অল্প করে সেভ করে রেখে দিচ্ছি। এগুলো আমার সারা জীবনের সঞ্চয় বলা যেতে পারে। এগুলোতে আমি ঘুরে বেড়াই, মানুষের সব অদ্ভুত অদ্ভুত চিন্তাগুলোকে নিয়ে ভাবি, মানুষের একেক রঙ নিয়ে ভাবি।রঙের মেলার ছোট্ট এক কোনে আসর সাজিয়ে বসে থাকি ভাগ্য গণকের মতন।

গান্ধী আশ্রম : গান্ধীবাদের খোঁজে


ঘুরে এলাম ‘’গান্ধী আশ্রম’’। ভাবছেন ভারত থেকে ঢু মেরে এলাম ! ঠিক তা নয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা জয়াগ গ্রামেই বাংলাদেশের একমাত্র গান্ধী আশ্রমের অবস্থান।

গান্ধী আশ্রমের কথায় আসার আগে কিছু পুর্বকথায় না গেলেই নয়।

Saturday, May 19, 2012

অতিথি

বীভৎস অন্ধকার!
তোমাদের এই নিয়ন আলোর শহরে-
আমার জন্য কি এতোটুকুও
জ্যোৎস্না অবশিষ্ট নেই?
আমায় কিছু জ্যোৎস্না দাও।
কষ্টগুলো যদি ছুটে চলা বাস হতো!
হরতাল করে পুড়িয়ে দিতাম।
নেশায় বুঁদ,মাতাল চোখে-
কার ছায়া?এতটুকুও কি
বৃষ্টি নেই-তোমাদের এই শহরে?
আমায় একটু বৃষ্টি দাও।
স্মৃতিগুলো যদি ডাস্টবিন এ ফেলা,
আবর্জনা হত!কাক পাখির-
ঠোকরে অন্ধ হতাম।
জ্যোৎস্নায় কার অস্পষ্ট মুখ?
বৃষ্টিতে কে লুকায় অশ্রুজল?
কাকের ঠোঁটে স্মৃতিগুলো!
দালানকোঠার ভিড়ে কি-
আকাশ আছে,তোমাদের এই শহরে?
আমায় একটু আকাশ দাও।
স্বপ্নগুলো যদি দূষিত বাতাস হতো!
কবেই তো আমি নিঃস্ব হতাম।

ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...