সকালবেলা বাইরে থাকা একসারি চায়ের দোকান থেকে ভার্সিটিটাকে দেখতে খারাপ লাগে না। আমি মাঝে মাঝে বসে বসে হারুন মামার দোকানে চা খাই আর ভার্সিটিকে ভালো করে দেখি। চার বছর আগে যেমনটা দেখতাম, এখনো তেমনটাই আছে, তেমন একটা বদলায় নি। তবে বদলাচ্ছে কোথাও, কোথাও একটা সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে ঠিকই। সেটা খুজতে হবে...উত্তর হয়ত আছে আমাদের সামনেই।
Wednesday, June 27, 2012
Friday, June 8, 2012
জীবন
ভেঙ্গে গেছে খেলাঘর,
অবসরে চলে গেছে কৈশোর ।
প্রতিদিন ছুটির তাগাদা দিয়ে যাচ্ছে যৌবন ।
স্বপ্নগুলো সিগারেটের ধোঁয়ার সাথে
কোথায় যেন মিলিয়ে যাচ্ছে ।
ভালোবাসার রঙ হয়ে গেছে ধূসর ।
আর আমি নিয়ত ব্যস্ত শুধু আমাকে নিয়েই ।
আমাকে নিয়েই কী ?
কই এত আমি নই !
আমার মাঝে ঢুকে গেছে কতজন,
ভোর হতে সুখ কুড়িয়ে এনে তাদের দেই,
এই হলো জীবন, এক চিরন্তন নাট্যশালা,
বিরতিহীন নাটক !
অভিনেতার মৃত্যু যেখানে সম্ভব,
কিন্তু নাটক শেষ হবার নয়, কোনদিন নয় !!!
এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যাবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।
Saturday, June 2, 2012
টুসকি ও তারা দুইজন
'আচ্ছা, ধর, আমরা সবাই মিলে যদি গর্জ্যেস ম্যলিসের জন্মদিন পালন করি, তবে কেমন হয়?'
নাবিলের এই প্রশ্ন শুনে বিষম খেলাম।'গর্জিয়াস মালিশ!! সেইটা আবার কি?'
নাবিল আমার কথা শুনে ভ্রু কূঁচকাল।' ধুর ব্যাটা মালিশ বলছিস ক্যানো? ম্যলিস্ ম্যলিস্-গর্জেস্ ম্যলিস! ফ্রান্সের বিখ্যাত ১০ জন ফিল্ম ডিরেক্টরদের একজন। হুগো দেখিস নি বুঝি?'
সকালে ক্যান্টিনে খেতে বসেছিলাম। এত্ত জ্যাম ঠেলে যখন ভার্সিটি পৌছাই তখন খিদের চোটে মাথায় কিছু থাকে না। এমনিতেই ক্ষুধায় কাতর, তার উপর নাবিলের হঠাৎ প্রশ্নে বিষম খেলাম।
নাবিল আমার সামনের চেয়ারটা ঠেলে বসল। ' শোন। ধর আজকে তুই এমন একটা কাজ করলি, যেটার কথা আজ থেকে ৯০ বছর পরও লোকে স্মরণ করছে। তখন তোর কি মনে হবে?'
Thursday, May 31, 2012
শহুরে কথকতা-২: "ওস্তাদ, নামবার আচ্ছে!"
বলাকা বাসের হেলপারের প্রচলিত কথাগুলো আয়ত্ত করাটা সহজ নয়। আমি আজ পর্যন্ত একটাও ভাল করে বলতে পারি নাই।তবে নামার সময় একটা অদ্ভুত ডাক চলে আসে, সেটা পুরোন ঢাকার অচেনা সুর হতে পারে। হেলপাররাও মাঝে মাঝে বলে থাকে। ডায়লগটা হলো, " ওস্তাদ, নামবার আচ্ছে!!"
Tuesday, May 29, 2012
শহুরে কথকতা-১: বন্ধু, কি কব তোমার তরে?
যখন বাসে উঠি, তখন সবসময় একটা কথাই মনে হয়, " আজ রাস্তায় কি হবে? "
রাস্তাগুলো মানুষের আর্তনাদে মুখর থাকে সেই সকাল থেকেই। কাজেই আমার আলাদা করে তেমন কিছু খোজা লাগে না। এই শত মানুষের হর্ষ- বিষাদ, আনন্দ-যন্ত্রণাগুলোকে আমি মনের মাঝে অল্প অল্প করে সেভ করে রেখে দিচ্ছি। এগুলো আমার সারা জীবনের সঞ্চয় বলা যেতে পারে। এগুলোতে আমি ঘুরে বেড়াই, মানুষের সব অদ্ভুত অদ্ভুত চিন্তাগুলোকে নিয়ে ভাবি, মানুষের একেক রঙ নিয়ে ভাবি।রঙের মেলার ছোট্ট এক কোনে আসর সাজিয়ে বসে থাকি ভাগ্য গণকের মতন।
রাস্তাগুলো মানুষের আর্তনাদে মুখর থাকে সেই সকাল থেকেই। কাজেই আমার আলাদা করে তেমন কিছু খোজা লাগে না। এই শত মানুষের হর্ষ- বিষাদ, আনন্দ-যন্ত্রণাগুলোকে আমি মনের মাঝে অল্প অল্প করে সেভ করে রেখে দিচ্ছি। এগুলো আমার সারা জীবনের সঞ্চয় বলা যেতে পারে। এগুলোতে আমি ঘুরে বেড়াই, মানুষের সব অদ্ভুত অদ্ভুত চিন্তাগুলোকে নিয়ে ভাবি, মানুষের একেক রঙ নিয়ে ভাবি।রঙের মেলার ছোট্ট এক কোনে আসর সাজিয়ে বসে থাকি ভাগ্য গণকের মতন।
গান্ধী আশ্রম : গান্ধীবাদের খোঁজে
ঘুরে এলাম ‘’গান্ধী আশ্রম’’। ভাবছেন ভারত থেকে ঢু মেরে এলাম ! ঠিক তা নয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা জয়াগ গ্রামেই বাংলাদেশের একমাত্র গান্ধী আশ্রমের অবস্থান।
গান্ধী আশ্রমের কথায় আসার আগে কিছু পুর্বকথায় না গেলেই নয়।
Saturday, May 19, 2012
অতিথি
বীভৎস অন্ধকার!
তোমাদের এই নিয়ন আলোর শহরে-
আমার জন্য কি এতোটুকুও
জ্যোৎস্না অবশিষ্ট নেই?
আমায় কিছু জ্যোৎস্না দাও।
কষ্টগুলো যদি ছুটে চলা বাস হতো!
হরতাল করে পুড়িয়ে দিতাম।
নেশায় বুঁদ,মাতাল চোখে-
কার ছায়া?এতটুকুও কি
বৃষ্টি নেই-তোমাদের এই শহরে?
আমায় একটু বৃষ্টি দাও।
স্মৃতিগুলো যদি ডাস্টবিন এ ফেলা,
আবর্জনা হত!কাক পাখির-
ঠোকরে অন্ধ হতাম।
জ্যোৎস্নায় কার অস্পষ্ট মুখ?
বৃষ্টিতে কে লুকায় অশ্রুজল?
কাকের ঠোঁটে স্মৃতিগুলো!
দালানকোঠার ভিড়ে কি-
আকাশ আছে,তোমাদের এই শহরে?
আমায় একটু আকাশ দাও।
স্বপ্নগুলো যদি দূষিত বাতাস হতো!
কবেই তো আমি নিঃস্ব হতাম।
Monday, March 12, 2012
রিপোর্ট
মেডিকেলের মর্গে সামনে ভীড় লেগে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। মর্গ মানেই প্রতিদিন দু'-চারটা অ্যাকসিডেন্ট, দুটা খুন, একটা আত্মহত্যার হ্যাপা সামলান। তাও এটা মফস্বলের মর্গ, ঢাকা শহর হলে যে কি হত, খোদাই মালুম। প্রতিদিনই এখানে লাশ আসে, প্রতিদিনই চলে যায়। মানুষের আর্তনাদের শব্দ আর কাকের কর্কশ ডাকে হাসপাতালের এই দিকটা মাতিয়ে রাখে।
আজকের রগড় মনে হয় অন্যরকম। সকালে এসেছি, শুনলাম কোন এক যুবনেতা ক্রসফায়ারে মারা গেছে। সকাল বেলাই তাই রাফি ভাই আমাকে পাঠিয়ে দিল, রিপোর্ট করতে। কি ছাতার রিপোর্ট লিখব তাই ভাবছিলাম।
মর্গের সামনে পুলিশের গাড়ি তখনো আসে নাই। আমি একটু আরাম করে একটু দূরে দাঁড়িয়ে বিড়ি ফুকছি। হঠাৎ দেখি, মর্গের সামনে জটলা বেধেছে।
একটা মানুষ মর্গের সামনে বসে কাদছে। কে ওখানে?
Friday, January 27, 2012
আইম্যাক্সঃ ছবি দেখায় বিশালতা
দ্য ডার্ক নাইট রাইজেস (The Dark Knight Rises) ক্রিস্টোফার নোলানের করা ব্যাটম্যানঃডার্ক নাইট সিরিজের
সর্বশেষ ছবি। অসাধারণ এই সিরিজের শেষ পর্বের মুক্তি হবে ২০১২ সালের ২০ জুলাই।
বিশ্বব্যাপী এই ছবি দেখার জন্য মানুষের যে মুভি হলগুলোতে ঢল নামবে, তার কোন সন্দেহ নেই।
ওয়ার্নাস ব্রস পিকচারের এই ছবিটি আইম্যাক্স ফরম্যাটে মুক্তি পাবে বলে ইন্টারনেটে
বিভিন্ন ওইয়েবসাইটে দেখলাম। শুধু এই মুভি নয়, ইদানীংকাল মুক্তি পাওয়া রিয়াল স্টিল(২০১১),অ্যাডভেঞ্চারস্ অফ টিনটিন(২০১১),হ্যারি পটার সিরিজের বেশ কটি ছবি সহ প্রায় সব বিখ্যাত
বাণিজ্যিক ছবিই মুক্তি পাচ্ছে এই ফরম্যাটে। প্রশ্ন জাগে, এই আইম্যাক্স ফরম্যাট কি?
Wednesday, December 7, 2011
Monday, December 5, 2011
Subscribe to:
Posts (Atom)
ঘুমনামা
মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...
-
দ্য ডার্ক নাইট রাইজেস ( The Dark Knight Rises) ক্রিস্টোফার নোলানের করা ব্যাটম্যানঃডার্ক নাইট সিরিজের সর্বশেষ ছবি। অসাধারণ এই সিরিজের ...
-
ব লাকা বাসের হেলপারের প্রচলিত কথাগুলো আয়ত্ত করাটা সহজ নয়। আমি আজ পর্যন্ত একটাও ভাল করে বলতে পারি নাই।তবে নামার সময় একটা অদ্ভুত ডাক চলে ...

