Monday, November 28, 2011

ইউটিউবে খোঁড়াখুঁড়ি !


উটিউবের একটা নিজস্ব ব্লগ আছে এটা হয়ত অনেকেই জানেন। অনেকে নাও জানতে পারেন। এই খানে লিঙ্ক টাতে গিয়ে ব্লগটা ফলো করে অনেক কিছুই জানতে পারা যাবে। এখানে আসলে ওদের বিভিন্ন প্রমশোন, রিভিউ, ভিডিও অব দ্য মানথ্‌- এগুলোই দেয়া হয়, আমার কাছে খুব বেশি একটা গুরুত্বপূর্ন মনে হয় নি। খালি একটা পোস্টে গিয়েই আটকে গেলাম।

Friday, November 25, 2011

গুগল এর ভূগোল !

পনি কি জানেন প্রতি চারজন ছাত্রের মধ্যে তিনজন গুগল থেকে নিজের প্রয়োজনীয় সঠিক তথ্য যাচাই করে বের করতে পারে না?

যখন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট করার জন্য গুগলে হন্যে হয়ে সার্চ করেন, তখন সঠিক জায়গায় সার্চ করছেন কিনা, সেটা নিয়ে অনেক সময় দ্বিধায় পড়তে হয়। সঠিক তথ্য সঠিক সময়ে সুনির্দিষ্ট যাচাই-বাছাই করে যোগ করতে পারলেই কিন্তু আপনার কাজটি সুন্দর ও সার্থক হবে।আজকে এই সম্পর্কে কিছু তথ্য ও ট্রিকস্‌ দেব।

হয়ে যাই আনমনা এক অতিথি পাখি

কাউকে যখন শুনি দেশের ভেতর কোথাও গিয়ে ঘুরে এসেছে, তখন খুব হিংসে হয়।


এই ব্যস্ত শহরের সবচাইতে অলস মানুষের মত নির্জীব হয়ে থাকার মাঝেই মনে হয় আমি সবচে' বেশি আনন্দ পাই। আবার একলা ঘরে বসে বসে এক সময় খুব হাঁপিয়ে উঠি। মনে হয়, ঘুরে আসলে মন্দ হত না।




Monday, November 21, 2011

আসলেই হাতের মুঠোয় কম্পিউটার !
















যদি আপনার হাতে কিংবা পকেটে একটা ডুয়েল কোর কম্পিউটার থাকে , তাহলে কেমন হত?


Saturday, November 19, 2011

পর্বতশৃঙ্গ থেকে গভীর খাদ।

 পৃথিবীর উপরে থেকে নিচ পর্যন্ত কি আছে?

ছোটবেলায় শুনতাম পৃথিবীর এক মাথায় মাটিতে গর্ত খুড়লে অন্য মাথা দিয়ে বের হওয়া যাবে। এটা নিয়ে তখন অনেক চিন্তা করেছি ঠিকই, স্যারকে প্রশ্ন করে স্যারদের ঝাড়িও খেয়েছি। আসলে মাটির নিচে কি আছে, কিংবা পুরো আকাশ জুড়ে মেঘের খেলা নিয়ে অনেক কৌতুহল ছিল।


Friday, November 18, 2011

এল এস ডি খেয়ে ছবি !!


ছবি দুইটি সাধারণ কোন মানুষের আঁকা ছবি বলে ভাবছেন? হতে পারলে বেশ হতো। কিন্তু ছবি দুটো আঁকা শিল্পী  LSD খেয়ে ছবিগুলো এঁকেছেন!!!

LSD (Lysergic acid diethylamide)
এক প্রকার নেশাজাতীয় দ্রব্য যা খেলে মানুষের দেহে নানা রকম মানসিক পরিবর্তন ও সময়-কাল-স্থান-পাত্র সম্পর্কে অসচেতনতা হ্রাস পায়। এটি মানুষের স্থায়ী মানসিক ক্ষতিসাধন করতে পারে। Albert Hofmann ১৯৩৩ সালে এটি আবিষ্কার করেন। LSD নিয়ে প্রবর্তীকালে অনেক গবেষণা হয়। তবে সবচাইতে বিচিত্র গবেষণা হয় এর মানসিক চিন্তাধারার পরিবর্তন, ও প্রভাব নিয়ে।

১৯৫০ সালে যুক্তরাষ্ট্রে একজন আঁকিয়েকে নিয়ে একটি গবেষণা হয়। তাকে একটি রুমে LSD খাইয়ে রেখে দেয়া হয়। সাথে দেয়া হয় একগাদা ক্রেয়ন আর পেনসিল দেয়া হয়।

মোট নয়টি ছবি এঁকেছিলেন ওই চিত্রশিল্পী। সেগুলো দেখে আর বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।

http://analogik.com/multimedia/flash/acid_trip.exe

শুভরাত্রি!

Wednesday, November 16, 2011

টুকরো টুকরো কথা...|| পোকিমন স্যান্ডউইচ



কিভাবে বানানো জানি না, দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে...:)

খাবার যদি এমন করে সাজানো থাকে তাহলে মজাই লাগে, তাই না?

রাত ২ টা। ক্ষুধা লেগেছে...ফ্রিজে হানা দিয়ে আসি...:)

ততক্ষণে নিচের লিঙ্কের লোভনীয় খাবারগুলোর রেসিপি দেখতে থাকুন।

Chicken Recipes | punchfork.com


এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যাবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।

Saturday, October 22, 2011

বাসুর শেষ রাত

লোকটার অসহায় ভঙ্গি দেখে অনেকের মায়া হতে পারে, কিন্তু বাসুর হল না। সে একমনে ছুরিতে শান দিতে লাগল।


হাঁটু গেড়ে ও লোকটার সামনে বসল। আশেপাশে হালকা বাতাস বইছে ঠিকই, কিন্তু এতে লোকটার এতটা কেঁপে ওঠার কথা ছিল না। বাসু তার দমকা হাসিতে ফেটে পড়লো। ‘এমা, তুই তো ভয় খেয়ে আগেই মরে যাবি রে !’ হাসির দমকে লোকটার ভয় আরও বেড়ে যায়, কাঁপতে থাকে মৃগী রোগীর মত।


হঠাৎ দাঁত-মুখ শক্ত হয়ে যায় বাসুর, মুখ খিচিয়ে বলে,' তাহলে আমি ছুরি ধার দিচ্ছি কেন হারামজাদা!

Thursday, October 13, 2011

কবিতা আর কোন এক রাতের গল্প





আমাদের দেশে জীবন শুরু হয় খুব ছোটবেলায় হয়তো কেউ ছোটবেলায় নিজের পরিচয় হারায়, কেউ হারায় তার বাবা-মাকে,আবার কেউ জানে না তার জন্ম কোথায় কেউ কেউ খুব ছোটবেলা থেকেই নিজের পরিচয়ের পরিবর্তন দেখেকেউ ছোটবেলায় বিয়ের পিড়িতে বসে, কেউ তার আপনজনদের হাতে হারায় সম্ভ্রম আবার কেউবা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রেহাই পেলেও আশেপাশের কলুষিত জীবন দেখে কষ্ট পায়


এইটুকু লিখেই আর ভালো লাগল না সাড়ে নয়টা বাজে, ছবি দেখতেও মন চাইছে না ফ্যান চালানো, তারপরও শরীরে ফতুয়াটা ভিজে জবজবে হয়ে লেগে আছে শিরিন কালকে দেখলে নিশ্চয়ই বলবে, ‘একদিনেই ফতুয়াটার কি হাল করলে? দাম দিয়ে তোমাকে কোন কিছু কিনে দেবার কোন মানেই হয় না!’

এই গরমে আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হল এক কাপ চা গরম চা অবশ্য গরম চা খেলে আজকাল বুকে হালকা ব্যথা হচ্ছে, সেটা সিগারেটের জন্যও হতে পারে সিগারেটের কথা মনে পড়তেই আমি মনোয়ার ভাইকে বললাম, ‘মনু ভাই, গোল্ড লীফ আছে?’

Saturday, August 6, 2011

ইচ্ছে নেই


আজকে তেমন কোন কিছু লেখার ইচ্ছে নেই।
কোন কিছু বলার ইচ্ছে নেই…।
যেমনটা আছে,ঠিক তেমনটাই থাক আমার কবিতার খাতা।
সাদা, ভুলহীন নিষ্পাপ শিশুর মত।

Wednesday, May 4, 2011

প্রতিশোধ



 তার সাথে আজকেও আমার আবার দেখা হবে এটাই স্বাভাবিক। আমার সময়টা মনে আছে, ঠিক সাড়ে আটটায় ভদ্রলোক বের হবেন। সটান গিয়ে দাঁড়িয়ে রইলাম চৌরাস্তার মোড়টায়, যেখানে রহিম চাচা আজকাল মাঠা বিক্রি করে। এক গ্লাস মাঠা হাতে নিতেই দেখলাম লোকটা আসছে।

আমাকে দেখেই মধ্যবয়েসি লোকটা একটু মুখ লুকানোর চেষ্টা করে। হাতের সম্ভবত একটা বিড়ি ছিল, সেটাও ফেলে দিল। হাতের ফাইলটা দিয়ে নিজের টেকো মাথা আড়াল করতে করতে এগিয়ে যায়, যেন আমাকে দেখলেই আজকের দিনটা নষ্ট হয়ে যাবে।

আমি এক ঢোকে হাতের মাঠাটা খেয়ে ফেলি। হালকা চালে ডাক দেই, ‘ মিজান সাহেব, একটু শুনে যান।’

ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...